শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে রাতের তাপমাত্রা কমে শীত বাড়ছে, ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা

ডিসেম্বর 11, 2025

ডিসেম্বরের শুরু থেকেই কুড়িগ্রাম জেলায় দিনভর রৌদ্রজ্জ্বল ও তুলনামূলক উষ্ণ আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর দ্রুত তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা বাড়ছে। রাত থেকে ভোর পর্যন্ত স্থায়ী এ শীতে ভুগছে জেলার সাধারণ মানুষ। পাশাপাশি রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, আর […]

নির্বাচনী তফসিল ঘোষণা, কুড়িগ্রামে ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ

ডিসেম্বর 11, 2025

নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনায় কুড়িগ্রাম জেলায় সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা—যে ধরনের নির্বাচনী প্রচার সামগ্রীই থাকুক না […]

ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে ২৭২ পিস ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ

ডিসেম্বর 11, 2025

নিউজ ডেস্ক লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে বাগভান্ডার বিওপির টহলদল। ১0 ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে পরিচালিত অভিযানে টহলদল সীমান্ত অতিক্রমকারী সন্দেহভাজন কয়েকজনকে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৭২টি […]

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা লুটপাটের ঘটনায় আহত ৬

ডিসেম্বর 11, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারকে মারধর, বসতবাড়ি ভাঙচুর ও স্বর্ণালঙ্কার- টাকা-পয়সা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রুপা বেগমকে গুরুতর অবস্থায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটে গত ৬ ডিসেম্বর দুপুর ১টার দিকে এবং […]

পথের আলো রাজারহাট এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচী উদ্বোধন করলেন ইউএনও

ডিসেম্বর 11, 2025

মোঃ জাহিদ হাসান ।। রাজারহাট উত্তর জনপদের শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এক মহৎ উদ্যোগ নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো রাজারহাট’। সংগঠনটির উদ্যোগে ডিসেম্বর মাসব্যাপী খাদ্য সহায়তা এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ​ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই মাসব্যাপী মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব […]

ভোগডাঙ্গা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন

ডিসেম্বর 11, 2025

সাইফুর রহমান শামীম ।। কুড়িগ্রাম সদর ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পাটেশ্বরী বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ শাহজালাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান, কুড়িগ্রাম-২ […]

ভূরুঙ্গামারীতে পুলিশ কর্তৃক বিলুপ্তপ্রায় পরিযায়ী হাঁস ‘চখাচখি’ উদ্ধার ও অবমুক্ত, শিকার না করার আহ্বান

ডিসেম্বর 11, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবৈধ চোরাকারবারি ও পাখি শিকারীদের হাত থেকে বিলুপ্তপ্রায় একটি পরিযায়ী হাঁস ‘চখাচখি’ বা ‘মানিকজোড়’ (Ruddy Shelduck) উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত এই পরিযায়ী হাসগুলো মূলত ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। শীতকাল এলে ইউরোপে তীব্র ঠাণ্ডা শুরু হওয়ায় তারা কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে […]

ভূরুঙ্গামারীতে কোডিন সিরাপ ও ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, অপরজন পলাতক

ডিসেম্বর 10, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোডিন ফসফেটযুক্ত স্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় অপর এক আসামী পলাতক রয়েছে। সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর (মঙ্গলবার) ভূরুঙ্গামারী থানাধীন শিংঝাড় নয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামী মোঃ জহুরুল ইসলাম (৪২)-এর নিজ দখলীয় […]

আত্তীকরণ বিধিমালা বাতিল ও বৈষম্য নিরসনের দাবিতে ভূরুঙ্গামারীতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ডিসেম্বর 10, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি আত্তীকরণ বিধিমালা–২০১৮-এর সকল বৈষম্যমূলক ও বিতর্কিত ধারা বাতিল, বিদ্যমান বৈষম্য নিরসন এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভূরুঙ্গামারী সরকারি কলেজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত […]

উলিপুরে ফসলি জমির মাটি কাটায় দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা

ডিসেম্বর 10, 2025

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডালিমের মোড় এলাকায় ফসলি কৃষিজমি থেকে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কৃষিজমির উর্বরতা নষ্ট করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উলিপুর সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস […]

Verified by MonsterInsights