
ডিসেম্বর 13, 2025
ফজলুল করিম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ,বিশৃঙ্খলা ঠেকানো,চোরাচালানবন্ধে সহ উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।এছাড়া সদরে সার্বক্ষণিক দায়িত্ব পালনে অতিরিক্ত প্লাটুন ১ বিজিবি মাঠে কাজ করছে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ […]

ডিসেম্বর 13, 2025
শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনি)-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উলিপুর উপজেলার আনছারী আইটি প্রতিষ্ঠানে উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এ সভায় উলিপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা […]

ডিসেম্বর 13, 2025
নিউজ ডেস্ক ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক […]

ডিসেম্বর 13, 2025
নিউজ ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়, কুড়িগ্রাম থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত […]

ডিসেম্বর 12, 2025
নিউজ ডেস্ক ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় কুড়িগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এক সমাবেশে মিলিত […]

ডিসেম্বর 12, 2025
জাহিদ হাসান ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে স্টারলিংকের ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে জেলায় প্রথম উলিপুর শহীদ মিনার চত্ত্বরে স্টারলিংকের ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক জোন উদ্বোধন করা হয়।এ উপজেলাকে মডেল উপজেলা বিনিমার্ণের অঙ্গীকারকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে নিতে এই নেটওয়ার্কের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা […]

ডিসেম্বর 12, 2025
তামজিদ হাসান তুরাগ খাতা-কলমে সরকারি সারের ডিলারের থাকার কথা থাকলেও বাজারে নেই ডিলার। তিনি ব্যবসা করছেন একই জেলার একই উপজেলার ভিন্ন ইউনিয়নে। সেখানে নেই তার কোনো বৈধ ব্যবসা করার ডিলারশিপ। নিয়ম বহির্ভূতভাবে এই কার্যক্রম চললেও গত ১০ বছরে তা নজরে পড়েনি কৃষি কর্মকর্তাদের। ঘটনাটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে। বিধিমতে ওই ইউনিয়নে সরকারি সারের […]

ডিসেম্বর 12, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম নিজ হাতে তার নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ শুরু করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে স্থাপিত দুটি বিলবোর্ড ও প্রচারণার ব্যানার তিনি নিজেই খুলে ফেলেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ […]

ডিসেম্বর 12, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোপালপুর উত্তর সরকারটারী মাঠের পাড়ে বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমি থেকে অবৈধভাবে গভীরভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, নুহু নামের এক মাটি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজরের আড়ালে একাধিক ভেকু মেশিন ব্যবহার করে আবাদি জমি খনন […]

ডিসেম্বর 12, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জামায়াতের ভূরুঙ্গামারী উপজেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর […]