কুড়িগ্রামে জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন, জারি অফিস আদেশ


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন /
কুড়িগ্রামে জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন, জারি অফিস আদেশ

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়, কুড়িগ্রাম থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ১২ ডিসেম্বর ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— ফুলবাড়ী সদরে জানাব আশরাফুল ইসলাম, কুড়িগ্রাম সদরে জানাব মো. আবু বকর সিদ্দিক, রাজারহাটে জানাব রূপচাঁদ, উলিপুরে জানাব এস এম মেহেদী হাসান, নাগেশ্বরীতে জানাব মো. বদরুজ্জামান রশিদ, রৌমারীতে জানাব রাকিবুর রহমান, চিলমারীতে জানাব শেখ মাহবুব সোহরাবীসহ জেলার মোট ১১ জন কর্মকর্তা।

অফিস আদেশে উল্লেখ করা হয়, দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত উপজেলায় নির্বাচন সংক্রান্ত সার্বিক কার্যক্রম সমন্বয় করবেন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।