বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

হাদির উপর হামলার ঘটনায় কুড়িগ্রামে বিক্ষোভ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় কুড়িগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষোভকারীরা কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জাতীয় যুব শক্তির আহ্বায়ক এম রশীদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সংগঠক আলমগীর হোসেন, গনঅধিকার পরিষদের জেলা সহ-সভাপতি বাবুল আব্দুল্লাহ ও জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান।

এসময় বক্তরা বলেন, ওসমান হাদি আমাদের আইকন, হাদির মাথায় গুলি করা মানে সারা বাংলার ছাত্র-জনতার মাথায় গুলি করা। আমারা এই দেশে আর কোন নব্য ফ্যাসিবাদ তৈরী হতে দেবনা। হাদির কিছু হলে আমরা এই বাংলায় নব্য ফ্যাসিবাদের বিচার করবো। সমাবেশ শেষে তারা ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া ও মুনাজাত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 6

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]