
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোপালপুর উত্তর সরকারটারী মাঠের পাড়ে বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমি থেকে অবৈধভাবে গভীরভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, নুহু নামের এক মাটি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করছেন।
অভিযোগ রয়েছে, প্রশাসনের নজরের আড়ালে একাধিক ভেকু মেশিন ব্যবহার করে আবাদি জমি খনন করা হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়া ছাড়াও আশপাশের কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। স্থানীয়রা জানান, এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে নুহু ব্যবসায়ী গোপনে মাটি ও বালু উত্তোলন করে তা বিক্রি করছেন।
এলাকাবাসীর দাবি, ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করা হোক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :