বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে ফসলি জমির মাটি কাটায় দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডালিমের মোড় এলাকায় ফসলি কৃষিজমি থেকে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কৃষিজমির উর্বরতা নষ্ট করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উলিপুর সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফসলি কৃষিজমি থেকে এক্সকেভেটর দিয়ে গভীরভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে, যা কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(ছ) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে ৫০,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—

সাইফুল ইসলাম (৫১), আঠারোপাইকা, মন্ডলের হাট, বুড়া–বুড়ি, উলিপুর

মামুন হাসান (২৫), বক্সিপাড়া, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন,
“কৃষিজমির উর্বরতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি ফসলি জমি কেটে মাটি বিক্রি করে আসছে, এতে কৃষিজমির উৎপাদনশীলতা কমে যাচ্ছে এবং চাষাবাদের ক্ষতি হচ্ছে। তারা মনে করেন, প্রশাসনের এ ধরনের অভিযান কৃষিজমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অন্যদেরও সচেতন করবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উলিপুরে কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি […]