বুধবার, 4 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

এনসিপির প্রথম দফায় প্রার্থী ঘোষণা: কুড়িগ্রাম জেলার তিন আসনে মনোনয়ন পেলেন যারা

· প্রকাশ: · আপডেট:

নিউজ ডেস্ক হামার কুড়িগ্রাম:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে দেশের মোট ১২৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব প্রার্থীর নাম প্রকাশ করেন।

দলটির ঘোষিত এই তালিকায় কুড়িগ্রাম জেলার তিনটি আসনেই মনোনয়ন পেয়েছেন নতুন ও তরুণ প্রার্থীরা।

কুড়িগ্রামের মনোনয়নপ্রাপ্তরা

কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম
কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ
কুড়িগ্রাম-3: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি

সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, মনোনয়নপত্র বিতরণের পর সব তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এনসিপি সূত্র জানায়, শুধু কুড়িগ্রাম নয়—দেশব্যাপী ব্যাপক আবেদন ও তৃণমূলের আগ্রহের ভিত্তিতে এ বছর মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। ৬ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হলেও আগ্রহ বিবেচনায় সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। মোট ১,৪৮৪টি মনোনয়নপত্র বিক্রি করে দলটি।

এদিকে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে এনসিপির এই ঘোষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিন আসনেই তরুণ ও শিক্ষিত প্রার্থী মনোনীত হওয়ায় আগামী নির্বাচনে এলাকার ভোটারদের দৃষ্টি থাকবে তাদের কার্যক্রম ও প্রচারণার দিকে।

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]