বুধবার, 4 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কসংলগ্ন একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

অক্টোবর 30, 2026

মুনতাসীর বিল্লাহ তানিম, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ও এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. বেলাল হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নেওয়াশী ইউনিয়নের পূর্ব সুখাতী গিয়ারপাড় গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে […]

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ আহত ১৮

অক্টোবর 28, 2026

ডেস্ক নিউজ রংপুরের মিঠাপুকুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী কোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার (২৮ অক্টোবর) ভোরে রংপুর-ঢাকা […]

নাগেশ্বরীতে জুয়া খেলার সন্দেহে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

অক্টোবর 27, 2026

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)   কুড়িগ্রামের নাগেশ্বরীতে তাস খেলার একটি স্থান থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির এক নেতাকে থানায় নিয়ে যাওয়ার পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে ঘটনাস্থলে জুয়া খেলার কোনো প্রমাণ বা সরঞ্জাম পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, ওই স্থানে নিয়মিত বড় অঙ্কের টাকার জুয়ার আসর […]

সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার

অক্টোবর 25, 2026

উপজেলা প্রতিনিধি, (রৌমারী ও রাজিবপুর) কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় বিসিআইসির নয়জন সার ডিলার নিয়োগ পেয়েছেন। অভিযোগ উঠেছে, নিয়োগ পাওয়া সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা, জেলা বিএনপির এক নেতার স্ত্রী ও মেয়ে। বাকিরা উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতা। জানা গেছে, রৌমারী উপজেলায় সার ডিলার হতে আবেদন […]

উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

অক্টোবর 24, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ ও পরে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে শুকুর আলী (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করে উল্টো বাড়ি থেকে বের করে দেওয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন ওই তরুণী। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তাঁর। অভিযুক্ত শুকুর আলী উপজেলার […]

কুড়িগ্রামে ৭৫ শিক্ষার্থীকে নিয়ে দিনব্যাপী কার্টুন আঁকার কর্মশালা

অক্টোবর 23, 2026

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং কার্টুন আঁকার প্রতি আগ্রহ বাড়াতে কুড়িগ্রামে দিনব্যাপী কার্টুন ড্রয়িং কর্মশালার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘হিজিবিজি’। এতে জেলার বিভিন্ন উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক প্রথম […]