বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

অক্টোবর 23, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় আনছার আলীর বাঁশঝাড়ের সামনে থেকে তাঁর কাছ থেকে […]

অনলাইন জুয়ার টাকা উত্তোলন নিয়ে বিরোধ, ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অক্টোবর 22, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার টাকা উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ ও এক কাঠমিস্ত্রিকে অপহরণের চেষ্টার অভিযোগে ইঞ্জিনিয়ার রেজোয়ানুর রহমান হাসিব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দেওয়া […]

আজ বিজয়া দশমী: অশ্রুসিক্ত হৃদয়ে মাকে বিদায় জানাবেন লাখো ভক্ত, অপেক্ষা আগামী বছরের

অক্টোবর 21, 2026

মোঃ মশিউর রহমান বিপুল আজ ২১ অক্টোবর, বুধবার। শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী। আনন্দ, উচ্ছ্বাস, ঢাকের বাদ্য আর ভক্তদের ভালোবাসায় মুখরিত পূজামণ্ডপগুলোতে আজ নেমে আসবে বিদায়ের সুর। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, মর্ত্যলোকের লীলার অবসান ঘটিয়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আর বিদায়ের এই ক্ষণে আনন্দের মাঝেই বিষাদের ছায়ায় ভারী হয়ে উঠবে ভক্তদের হৃদয়। দীর্ঘ […]

কুড়িগ্রাম-১ আসনে দুর্গাপূজায় ২০০ শাড়ি বিতরণ, স্বচ্ছতা নিশ্চিতে তালিকা প্রকাশ এমপি আনোয়ারুল ইসলামের

অক্টোবর 20, 2026

বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে বরাদ্দ দেওয়া ২০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত থেকে এসব শাড়ি বিতরণ করেন। সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সুবিধাভোগীদের বিস্তারিত তালিকাও প্রকাশ করেছেন তিনি। প্রাপ্ত […]

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে উলিপুরের মহারাণী স্বর্ণময়ী সরোবরে পানি বাড়ানোর উদ্যোগ এমপি সালেহীর

অক্টোবর 20, 2026

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে মহারাণী স্বর্ণময়ী সরোবরে পানির স্তর কমে যাওয়ায় দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে বোরিংয়ের কাজ সম্পন্ন করে মোটর স্থাপনের উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। সরোবরে পানির স্তর বাড়ানোর এ কার্যক্রম নিজে উপস্থিত থেকে তদারকি করছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) সকালে সরোবরে […]

ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রশক্তির পদ ছাড়ার ঘোষণা দিলেন রাজারহাটের যুগ্ম আহ্বায়ক ইমন খান

অক্টোবর 19, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তির রাজারহাট উপজেলা কমিটির নবমনোনীত যুগ্ম আহ্বায়ক পদসহ সংগঠনটির সব পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইমন খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তবে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা না দেওয়ায় তাঁর কাছে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ পাঠিয়েছে সংগঠনটি। […]

কুড়িগ্রাম সদর হাসপাতালে ৪৭ কর্মচারীর চাকরি নিয়ে শঙ্কা, জনপ্রতি ৩ লাখ টাকা দাবির অভিযোগ

অক্টোবর 19, 2026

কুড়িগ্রাম সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের টেন্ডার বাতিলের দাবি জানিয়েছেন ৪৭ জন অস্থায়ী কর্মচারী। ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেডের বিরুদ্ধে জনপ্রতি তিন লাখ টাকা দাবির অভিযোগ তুলে প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ না দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সোমবার বিকেল চারটায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কর্মচারী ও সচেতন নাগরিকেরা। মানববন্ধনে বক্তব্য দেন শাওন […]

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, নাগেশ্বরীর ৮ পূজামণ্ডপে জেলা যুবশক্তির সভাপতির আর্থিক সহায়তা

অক্টোবর 19, 2026

নাগেশ্বরী প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা যুবশক্তির সভাপতি মাসুদুর রহমান মাসুদের নেতাকর্মীরা। এ সময় প্রতিটি পূজামণ্ডপের কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। শনিবার দিনব্যাপী এ কার্যক্রম নাগেশ্বরী কেন্দ্রীয় দুর্গামন্দির থেকে শুরু হয়। পরে পশ্চিম পাড়াডাঙ্গা সর্বজনীন দুর্গামন্দিরসহ পৌরসভার […]

কুড়িগ্রামে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারে ২ কোটি ৬০ লাখ টাকা অনুমোদন

অক্টোবর 19, 2026

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংস্কার ও মেরামতের জন্য ২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন খাত থেকে এ বরাদ্দ দেওয়া হচ্ছে। অনুমোদিত বরাদ্দ অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠান সংস্কার ও মেরামতের জন্য ২০ লাখ […]

প্রধানমন্ত্রীর সহায়তায় কুড়িগ্রাম-১ আসনে দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

অক্টোবর 19, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনের দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় শাড়ি বিতরণ করেছেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। উৎসবের আনন্দ প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। রোববার (১৮ অক্টোবর) ভূরুঙ্গামারী উপজেলায় […]