
অক্টোবর 18, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram ব্যক্তিগত ক্যারিয়ার ও ভবিষ্যৎ গঠনে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম পৌর শাখার সদস্য সচিবের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মোঃ রাকিবুল ইসলাম রাকিব। তাঁর পদত্যাগের ঘোষণার এক দিন পর, ১৮ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার এক জরুরি সাংগঠনিক নোটিশে পৌর শাখার আহ্বায়ক কমিটির সব […]

অক্টোবর 18, 2026
রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন প্রভাষক শহিদুল ইসলাম। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের সামাজিক কবরস্থানে পাশাপাশি তিনটি কবরে দাফন করা হয়েছে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে। নিহতরা হলেন শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (২৬), ছেলে রিশাদ মিয়া (১২) ও মেয়ে […]

অক্টোবর 18, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী শহরের ডাকবাংলো এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। গ্রেপ্তার মমিনুল ইসলাম উপজেলার […]

অক্টোবর 17, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। পরিদর্শনকালে তিনি উপজেলার ঘোগাদাহ, যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার আনন্দ, […]

অক্টোবর 17, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নিজস্ব খেলার মাঠ ও শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের দাবি দীর্ঘদিনের। এসব সমস্যার সমাধান এবং ক্যাম্পাসে খেলার মাঠ ও হোস্টেল নির্মাণের জন্য জমি বরাদ্দের দাবিতে আবারও সোচ্চার হয়েছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা […]

অক্টোবর 17, 2026
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টার অভিযোগে রেশমা আক্তার (২৫) নামে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৪৩ নম্বর পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা […]

অক্টোবর 15, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram জাতীয় সংসদ সচিবালয়ের জনবলসংক্রান্ত বিষয়াদিতে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। সংসদ সচিবালয়ের জনবলসংক্রান্ত […]

অক্টোবর 15, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম সদর উপজেলায় মাকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যান ছেলে মুত্তাকিন আলম শোভন (৩৪)। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। ফেসবুকে ছড়িয়ে পড়া খবর ও ছবি দেখে অভিযুক্তকে শনাক্ত করে অনুসরণ করেন স্থানীয় তিন তরুণ। পরে তাঁর পালানোর চেষ্টা ঠেকিয়ে পুলিশে খবর দেন তাঁরা। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শোভনকে আটক করে। […]

অক্টোবর 14, 2026
রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার সায়দাবাদ বাজারে ট্রান্সফরমার পরিবর্তনের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বাজারের প্রতিটি দোকান থেকে ১০০ টাকা করে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ঘটনায় টাকা আদায়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সায়দাবাদ বাজারের বিভিন্ন দোকান থেকে দোকানপ্রতি ১০০ টাকা করে সংগ্রহ করা হয়েছে। […]

অক্টোবর 14, 2026
এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে মন্দিরে মন্দিরে চলছে নানা প্রস্তুতি। পূজার ঘটসংকল্প, প্রসাদ ও নাড়ু তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে নারিকেলের ব্যবহার অপরিহার্য। ফলে দুর্গাপূজা সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাজারগুলোতে বেড়েছে নারিকেলের চাহিদা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও বেড়েছে বলে জানিয়েছেন […]