
অক্টোবর 13, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে তিনটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসমিল্লাহ ফার্মেসিকে ৩ হাজার টাকা, সেবা ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং জামতলার সুপার […]

অক্টোবর 13, 2026
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের মূর্তিসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক […]

অক্টোবর 12, 2026
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের অবশিষ্ট সময়ের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মুজাহিদ ইসলাম নিলয়। ঘোষিত কমিটিতে সভাপতি আব্দুল্লাহ আল মামুন ২০২০-২১ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে, সেক্রেটারি মুজাহিদ […]

অক্টোবর 12, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রতিটি মন্দিরে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার মন্দিরগুলোতে আগত ভক্ত, পুরোহিত ও দর্শনার্থীদের পানির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উপাসনালয়কেন্দ্রিক জনসমাগমে সুপেয় পানির চাহিদা পূরণে সহায়তা করবে। উদ্যোগের […]

অক্টোবর 12, 2026
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ, স্যালাইন ও স্যালাইন সেটসহ প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকে কিনে আনার নির্দেশ এবং এক কর্মীর অসহযোগিতামূলক আচরণের অভিযোগ তুলেছেন আকাশ নামে এক রোগীর স্বজন। এ ঘটনায় সরকারি হাসপাতালের সেবার মান ও রোগীদের সঙ্গে কর্মীদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আকাশ জানান, সম্প্রতি […]

অক্টোবর 11, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রাম জেলার পূজামণ্ডপগুলোতে নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখার সময়সূচি প্রচারের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলা কার্যালয়। রোববার (১১ অক্টোবর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের দেশ। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অন্য […]

অক্টোবর 9, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক উৎপল রায়ের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পার্থ প্রতীম মজুমদার। সভায় বক্তব্য দেন উপজেলা […]

অক্টোবর 6, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজে মোট ৩০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে পরিচালন বাজেটের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা করে এ বরাদ্দ দেওয়া হয়েছে। নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেরামত ও সংস্কারকাজে ১৫ লাখ টাকা […]

অক্টোবর 6, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram বাংলাদেশ পুলিশের এসএসআই ক্যাডেট (নিরস্ত্র) ২০২৬ নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে রংপুর রেঞ্জ পুলিশ। রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে চাকরি দেওয়ার নামে কোনো ব্যক্তি বা দালালকে অর্থ না দেওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি […]

অক্টোবর 4, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুরের ঐতিহ্যবাহী এমএস স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। আজ সকালে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে সালেহী এমপি বলেন, “তোমাদের জন্য ১ কোটি ৫৫ লাখ টাকা নিয়ে এসেছি। তোমরা খুশি […]