বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি সালেহী

অক্টোবর 3, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাহবুবুল আলম সালেহী। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় গুঞ্জন কমিউনিটি সেন্টারে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের […]

অভাব যেন শিক্ষার পথে বাধা না হয়, অসহায় শিক্ষার্থী মারুফের পাশে কুড়িগ্রাম জেলা ছাত্রদল

অক্টোবর 3, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram ‘শিক্ষা হোক উন্মুক্ত, দূর হোক পথ চলার বাধা’—এই প্রত্যয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের মা-হারা ও অসহায় শিক্ষার্থী এরশাদুল হক মারুফের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। তার পড়াশোনার পথে যাতায়াতের কষ্ট লাঘবে জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। ছাত্রদল নেতা সোহেল রানা শিক্ষার্থী এরশাদুল হক মারুফের […]

ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ছিনিয়ে নেওয়া হলো ১ লাখ ৩০ হাজার টাকা

অক্টোবর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মুদি ব্যবসায়ীকে পথরোধ করে মারধর ও হত্যার হুমকি দিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার (২ অক্টোবর) ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের ‘সরকার স্টোর’-এর ব্যবসায়ী […]

কুড়িগ্রামে আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে কারাবন্দি আওয়ামী লীগ নেতা জয়ী

অক্টোবর 2, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল’ ক্লার্ক বা মুহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৬৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আব্দুল বাতেন মুহুরি। নির্বাচনের দুই দিন আগে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (১ অক্টোবর) সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও […]

ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

অক্টোবর 2, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে নাচ-গান ও অনৈতিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তরুণীকে ভাড়া করে আনার অভিযোগ উঠেছে। পরে ওই তরুণীকে আটকে রেখে কয়েকজন ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভূরুঙ্গামারী থানা […]

রাজিবপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে হত্যা মামলা, ১০ জনকে সিআইডির তলব

অক্টোবর 1, 2026

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার আওতায় তাদের নোটিশ দেওয়া হয়েছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন […]

৪৯তম বিসিএসে সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নেই কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন

অক্টোবর 1, 2026

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে প্রথম স্থান অর্জন করেও চূড়ান্ত নিয়োগের গেজেটে নাম আসেনি কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন বেলালের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষার্থী চূড়ান্ত ফলে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ছিলেন। তবে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত গেজেটে তাঁর নাম পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে […]

কুড়িগ্রামে পুলিশে চাকরি দেওয়ার নামে সাড়ে ৭ লাখ টাকা লেনদেনের অভিযোগ, এনসিপির কয়েক নেতার নাম

সেপ্টেম্বর 29, 2026

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে বিশেষ কোটায় চাকরি নিশ্চিত ও নিয়োগ পরীক্ষায় শতভাগ পাসের আশ্বাস দিয়ে ১৬ লাখ টাকার চুক্তি করা হয়। এর মধ্যে তিন ধাপে সাড়ে ৭ লাখ টাকা নেওয়া […]

নাগেশ্বরীর গোলেরহাট ফাজিল মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের

সেপ্টেম্বর 28, 2026

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কোলঘেঁষে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে সীমান্তঘেঁষা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সময়ের পরিক্রমায় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, বরং স্থানীয় মানুষের কাছে ঐতিহ্য ও গৌরবের প্রতীক হয়ে উঠেছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে […]

জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ এমপি মাহবুব আলম সালেহীর

সেপ্টেম্বর 27, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলার রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দের মধ্যে আন্তরিক পরিবেশে আলোচনা হয়। এ সময় পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক […]