বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

পথের আলো রাজারহাট এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচী উদ্বোধন করলেন ইউএনও

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ জাহিদ হাসান ।। রাজারহাট

উত্তর জনপদের শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এক মহৎ উদ্যোগ নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো রাজারহাট’। সংগঠনটির উদ্যোগে ডিসেম্বর মাসব্যাপী খাদ্য সহায়তা এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

​ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই মাসব্যাপী মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আল ইমরান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম,উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে ছিলেন জনাব আনিসুর রহমান লিটন, পথের আলো’র সদস্যদের মধ্যে ছিলেন- মজনু সরকার, আহসান হাবীব কুইক,হাফিজুর রহমান,মামুন চৌধুরী, সাইয়্যাদুর রহমান শাওন,নাঈম।

​’পথের আলো রাজারহাট’-এর স্বেচ্ছাসেবকরা জানান, তীব্র শীতে কাবু দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে তাদের এই মাসব্যাপী কর্মসূচি। উদ্বোধনী দিনে শীতবস্ত্র (কম্বল) এবং খাদ্য সহায়তা হিসেবে চাল, ডালসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

​উদ্বোধনের সময় ইউএনও আল ইমরান সাহেব এই জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করেন এবং মাসব্যাপী এই কর্মসূচিতে তিনি সার্বিক সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস দেন। তিনি সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে এই ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ইউএনও মহোদয়ের এই আশ্বাস তাদের কার্যক্রম পরিচালনায় আরও অনুপ্রেরণা জোগাবে। ডিসেম্বর মাস জুড়ে এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]