ভোগডাঙ্গা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন /
ভোগডাঙ্গা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন

সাইফুর রহমান শামীম ।। কুড়িগ্রাম সদর

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পাটেশ্বরী বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ শাহজালাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব নূর বকত, জেলা সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানী, সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন সরকার, সদর শাখার সেক্রেটারি মোঃ ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল পর্যায়ে ইসলামভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মূল্যবোধভিত্তিক রাজনীতি ও সমাজের সার্বিক উন্নয়নে ভোগডাঙ্গা ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।