
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনায় কুড়িগ্রাম জেলায় সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা—যে ধরনের নির্বাচনী প্রচার সামগ্রীই থাকুক না কেন, তা ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।
জেলা প্রশাসক জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ না করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :