কুড়িগ্রামে রাতের তাপমাত্রা কমে শীত বাড়ছে, ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন /
কুড়িগ্রামে রাতের তাপমাত্রা কমে শীত বাড়ছে, ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা

ডিসেম্বরের শুরু থেকেই কুড়িগ্রাম জেলায় দিনভর রৌদ্রজ্জ্বল ও তুলনামূলক উষ্ণ আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর দ্রুত তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা বাড়ছে। রাত থেকে ভোর পর্যন্ত স্থায়ী এ শীতে ভুগছে জেলার সাধারণ মানুষ। পাশাপাশি রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ছে।

আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য দাঁড়িয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল থেকে রাতের তাপমাত্রা এবং সকালে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

তবে দিনের বেলা রৌদ্রজ্জ্বল ও তুলনামূলক উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস।