শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ চোরাকারবারি যুবক আটক, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ

ডিসেম্বর 9, 2025

অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক চোরাকারবারি যুবক আটক ও ফেন্সিডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন । বিজিবি […]

ভূরুঙ্গামারীতে পাঁচ ক্যাটাগরিতে পাঁচ নারী পেলেন অদম্য নারী জয়িতা পুরস্কার

ডিসেম্বর 9, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন থেকে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ নারীকে অদম্য নারী জয়িতা পুরস্কারের জন্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরের প্রতিপাদ্য ছিল— “নারী ও […]

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত, দূর্নীতিবাজদের ভোট দিবেন না – দুদক চেয়ারম্যান

ডিসেম্বর 9, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। দিবসের সূচনালগ্নে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আকাশে কবুতর, বেলুন […]

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি প্রদান

ডিসেম্বর 9, 2025

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবিতে জাতীয় ছাত্রশক্তি, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির প্রতিনিধিরা আজ অধ্যক্ষের সঙ্গে […]

নাগেশ্বরীতে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কার সহ নাটোরের দুই মাদক ব্যবসায়ী আটক

ডিসেম্বর 9, 2025

সাইফুর রহমান শামীম ।। বিশেষ কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি এলিয়েন প্রাইভেট কার গাড়ি সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করছে। মঙ্গলবার ( ০৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামানের নেতৃত্বে নাগেশ্বরী থানার সাব-ইনেস্পেক্টর প্রভাত চন্দ্র রায়, অলকান্ত রায়, আহসান […]

উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

ডিসেম্বর 9, 2025

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম ‎কুড়িগ্রামের উলিপুরে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।‎ ‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা ও তিনজন […]

ভূরুঙ্গামারী থানার নবাগত ওসির সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ

ডিসেম্বর 9, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের নেতাকর্মীরা। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল সরকার রাজু, যুগ্ম আহ্বায়ক সাহাদাত হোসেন সোহাগ, আতিকুর রহমান আপেল সিকদারসহ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল […]

গোপনে নারীদের গোসল ও পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, অভিযুক্ত সুমন বাপ্পি গ্রেপ্তার

ডিসেম্বর 9, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন গ্রামের নারীদের গোপনে গোসল করা ও কাপড় পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সুমন বাপ্পি (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে নাগেশ্বরী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পান নাগেশ্বরী থানার […]

ভূরুঙ্গামারী থানার চলতি মাসে মামলা ও জিডি পরিস্থিতির পরিসংখ্যান

ডিসেম্বর 9, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা গেছে, ০১ ডিসেম্বর থেকে ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত থানার আইনশৃঙ্খলা কার্যক্রমের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসের ০৯/১২/২০২৫ খ্রি. পর্যন্ত কোনো ফ্যাসিস্ট গ্রেফতার হয়নি। একই সময়ে থানায় মোট ০২টি মামলা রুজু হয়েছে এবং নিষ্পত্তি মামলা ০০টি। মামলার ধরন অনুযায়ী— চুরি মামলার […]

Verified by MonsterInsights