ভূরুঙ্গামারী থানার নবাগত ওসির সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন /
ভূরুঙ্গামারী থানার নবাগত ওসির সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল সরকার রাজু, যুগ্ম আহ্বায়ক সাহাদাত হোসেন সোহাগ, আতিকুর রহমান আপেল সিকদারসহ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মফিজুল ইসলাম, মাসুদ রানা বকুল, খাইরুজ্জামান ফুয়াদ, আজাদুল ইসলাম, আলম হোসেন ও মাইদুল ইসলাম, রাসেল, খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতাকর্মীরা নবাগত ওসি’র সাথে কুশল বিনিময় করেন এবং ভুরুঙ্গামারী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

নবাগত অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন সৌজন্য সাক্ষাতের জন্য যুবদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।