বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি প্রদান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবিতে জাতীয় ছাত্রশক্তি, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির প্রতিনিধিরা আজ অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা, এবং কলেজের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় তারা শিক্ষার্থীদের গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান। কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আহ্বায়ক খালিদ হাসান, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক শাহরিয়ার আহমেদ সোহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব মো. সাদিকুর রহমান।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে মো. সাদিকুর রহমান বলেন, “কলেজের বিভিন্ন সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়ন পরিকল্পনায় শিক্ষার্থীদের গঠনমূলক অংশগ্রহণ জরুরি। আমরা আশা করি, কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসন দ্রুতই ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করবে।”

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিনে এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]