ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত, দূর্নীতিবাজদের ভোট দিবেন না – দুদক চেয়ারম্যান


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত, দূর্নীতিবাজদের ভোট দিবেন না – দুদক চেয়ারম্যান

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। দিবসের সূচনালগ্নে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আকাশে কবুতর, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জামতলা ও কলেজমোড় প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

উপজেলা হলরুমে আলোচনা সভায় ভূরুঙ্গামারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ স্বাগত বক্তব্য রাখেন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আবৃত্তি শিক্ষক আরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। এছাড়া বক্তব্য প্রদান করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইনসাফুল হক সরকার, জাতীয় নাগরিক পার্টির ভূরুঙ্গামারী উপজেলার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিরাজুল ইসলাম, আবুল হোসেন, থানাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী খাতুন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি আব্দুল মোতালিব ও শামসুজ্জোহা সুজন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য মালেকা বানু, মিজানুর রহমান, রিয়াজুল ইসলাম, কে. এম. আহসানুল হক ও শাহানাজ পারভীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীর শুদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।