বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে পুলিশ কর্তৃক বিলুপ্তপ্রায় পরিযায়ী হাঁস ‘চখাচখি’ উদ্ধার ও অবমুক্ত, শিকার না করার আহ্বান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবৈধ চোরাকারবারি ও পাখি শিকারীদের হাত থেকে বিলুপ্তপ্রায় একটি পরিযায়ী হাঁস ‘চখাচখি’ বা ‘মানিকজোড়’ (Ruddy Shelduck) উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

উদ্ধারকৃত এই পরিযায়ী হাসগুলো মূলত ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। শীতকাল এলে ইউরোপে তীব্র ঠাণ্ডা শুরু হওয়ায় তারা কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চল হিসেবে ভারত ও বাংলাদেশের দিকে চলে আসে। নিরাপদ আশ্রয়ের খোঁজেই এসব পরিযায়ী পাখির আগমন ঘটে এ অঞ্চলে।

বিজ্ঞাপন

তবে প্রতি বছর কিছু অসাধু ও লোভী পাখি শিকারীর কারণে এসব দুর্লভ ও পরিবেশবান্ধব পরিযায়ী পাখি নিধনের শিকার হয়। ফলে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিযায়ী এই হাঁসটি উদ্ধার করা হয়। পরে সেটিকে সুস্থ অবস্থায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয় তবে শিকারি পালিয়ে যায়।

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানান, পরিযায়ী পাখি আমাদের প্রকৃতির সম্পদ। তাদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের অবৈধ শিকার ও পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]