বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

কুড়িগ্রামে স্বামী-স্ত্রীর একসঙ্গে চাকরির সাফল্য, সংবর্ধিত দম্পতি

আগস্ট 25, 2025

অনলাইন নিউজ ডেস্ক কুড়িগ্রামের কৃতী দম্পতি মো: আতাউল গনি মন্ডল ও মোছা: রোকাইয়া ইসলাম রোকেয়া সম্প্রতি একসঙ্গে চাকরির সুযোগ লাভ করে এলাকায় আনন্দের আমেজ ছড়িয়ে দিয়েছেন। স্বামী-স্ত্রী দুজনই কুড়িগ্রাম সরকারি কলেজের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছিলেন। মো: আতাউল গনি মন্ডল, পিতা মো: আব্দুল হামিদ মন্ডল ও মাতা মোছা: রুজিনা বেগমের সন্তান। তিনি […]

রাজারহাটে রবিউল আউয়াল উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল

আগস্ট 25, 2025

মোশাররফ হোসেন | রাজারহাট প্রতিনিধি পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য র‍্যালি, পথসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে র‍্যালিটি বের হয়। ব্যানার–প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ […]

কুড়িগ্রামে স্বামী-স্ত্রী একসঙ্গে শিক্ষকতায় যোগদান

আগস্ট 24, 2025

অনলাইন নিউজ ডেস্ক ॥ একই সঙ্গে শিক্ষকতার পেশায় যুক্ত হলেন কুড়িগ্রামের এক দম্পতি। মোছা. রেজওয়ানা জাহান রিশা ও তার স্বামী মো. আহসান হাবীব সম্প্রতি ভিন্ন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন। রিশা উলিপুর উপজেলার মেয়ে। তিনি উদ্ভিদবিজ্ঞানে পড়াশোনা শেষ করে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) পদে যোগদান করেছেন। অন্যদিকে চিলমারীর সন্তান আহসান […]

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে হাসপাতাল চেয়ে আবেদন

আগস্ট 24, 2025

অনলাইন নিউজ ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম প্রান্তিক ও দুর্গম জেলা কুড়িগ্রামে দরিদ্র ও অসহায় মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ ইসলামিক মিশন হাসপাতাল স্থাপনের দাবি উঠেছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম-এর চেয়ারম্যান ড. আতিক মজাহিদ সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে দেওয়া এক লিখিত আবেদনে এ দাবি জানান। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রামের অধিকাংশ […]

আপডেটের পর বদলে গেছে স্মার্টফোনের ডায়ালপ্যাড, আগের রূপে ফেরাবেন যেভাবে

আগস্ট 23, 2025

লোকমান হোসেন লিমন/ টেক এক্সপার্ট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফোন অ্যাপে এসেছে বড় ধরনের পরিবর্তন। নতুন ‘Material You Expressive’ (Material 3) ডিজাইনের কারণে অ্যাপটির ইন্টারফেস ও ব্যবহার অভিজ্ঞতায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। ২১ আগস্ট থেকে ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই আপডেট সবার জন্য উন্মুক্ত করেছে গুগল। ♦️কী কী নতুন এসেছে: হোম স্ক্রিনে একসঙ্গে সবকিছু: প্রিয় কন্টাক্ট ও […]

মাওলানা ভাসানী সেতুতে দুর্বৃত্তদের থাবা, সন্ধ্যা নামলেই অন্ধকার

আগস্ট 22, 2025

নিউজ ডেস্ক গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার ফল ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরেই চুরি হয়ে গেছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল। এতে সন্ধ্যার পর পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে এখন যানবাহন ও পথচারীরা মারাত্মক ঝুঁকির মধ্যে চলাচল করছেন। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সেতুর […]

মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনে কুড়িগ্রামের দাবি তুললো ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম

আগস্ট 20, 2025

চিলমারী প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরকে সংযুক্ত করা তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেতু’ অবশেষে চালু হলো। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকালে সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে […]

উদ্বোধন হলো স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’

আগস্ট 20, 2025

চিলমারী প্রতিনিধি: অবশেষে উদ্বোধন হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’। আজ বুধবার (২০ আগষ্ট ২০২৫) সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গাইবান্ধা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, তিস্তা নদীর ওপর ১ […]

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আগস্ট 19, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা ও একটি অটোরিকশাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. মোকছেদুল হক (৩৫)। তিনি নাগেশ্বরী উপজেলার চান্দেরহাট মাস্টারটারী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে পাঁচটার দিকে পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মোকছেদুলকে গ্রেফতার করা হয়। এসময় […]