
লোকমান হোসেন লিমন/ টেক এক্সপার্ট
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফোন অ্যাপে এসেছে বড় ধরনের পরিবর্তন। নতুন ‘Material You Expressive’ (Material 3) ডিজাইনের কারণে অ্যাপটির ইন্টারফেস ও ব্যবহার অভিজ্ঞতায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। ২১ আগস্ট থেকে ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই আপডেট সবার জন্য উন্মুক্ত করেছে গুগল।
♦️কী কী নতুন এসেছে:
তবে অনেক ডুয়াল সিম ব্যবহারকারী অভিযোগ করেছেন, কোন সিম থেকে কল আসছে তা নতুন ইন্টারফেসে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না।
♦️আগের ডায়ালপ্যাডে ফেরার উপায়:
যদি নতুন ডিজাইন কারও পছন্দ না হয়, তাহলে আগের ভার্সনে ফেরার দুটি উপায় রয়েছে:
1. ফোন অ্যাপের ক্যাশ ডাটা মুছে ফেলা— এতে ডিফল্ট অবস্থায় ফিরে যাবে।
2. গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট আনইনস্টল করা— এজন্য “Phone by Google” বা “Google Dialer” সার্চ করে অ্যাপটি খুলে “Uninstall Updates” বেছে নিতে হবে। প্রয়োজনে ফোন একবার রিস্টার্ট করলে পরিবর্তন কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :