বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

“অধ্যক্ষের কক্ষ নাকি পার্টি অফিস?”—কুড়িগ্রামে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামি আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী (কুড়িগ্রাম-২ আসন) মাওলানা নূর বখতের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক পোস্টে দেখা যায়, মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. তাইফুর রহমান তাজ অধ্যক্ষের কার্যালয়ে মাওলানা নূর বখতের হাত ধরে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম পৌর শাখায় যোগ দেন। ঘটনাটির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন

প্রথমে শেখ মাহফুজ রহমান মুজাহিদ নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে ছবিগুলো প্রকাশ করেন। তবে সমালোচনা বাড়তে থাকলে তিনি নিজের আইডি থেকে পোস্টটি মুছে ফেলেন।

এ নিয়ে কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আবু সাঈদ শিথীল ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “এটা কি অধ্যক্ষের কার্যালয় নাকি কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস? শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস কক্ষে কি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায়? নৈতিকতা কোথায়? কবে আমরা এমন দৈন্য রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসব?” তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর বখতের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের কমিটি গঠন

নভেম্বর 2, 2026

ডেস্ক নিউজ | Hamar Kurigram বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণিত শিক্ষক এম. রশিদ আলীকে সভাপতি এবং SAIF Ltd. Dhaka-এর পরিচালক মো. আরিফ বিন খন্দকার (অপু)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী […]