
মোঃ মশিউর রহমান বিপুল | Hamar Kurigram
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণিত শিক্ষক এম. রশিদ আলীকে সভাপতি এবং SAIF Ltd. Dhaka-এর পরিচালক মো. আরিফ বিন খন্দকার (অপু)কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয় বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।
জানা গেছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবের সুপারিশের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আসাদুল হক; সহসভাপতি মো. রেজাউল করিম ও মো. এনামুল হক; যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুদু, আশিকুর রহমান আকাশ ও আব্দুল হাকিম; সাংগঠনিক সম্পাদক মো. রোকোনুজ্জামান কল্লোল; সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ও মো. মহির উদ্দিন; দপ্তর সম্পাদক মো. খাইরুল ইসলাম; কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান; প্রচার সম্পাদক মো. নুরনরী মিয়া।
এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিম্মা সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রিশাদুজ্জামান রিশাদ, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব এবং যুব ও ক্রীড়া সম্পাদক মো. শামীম হোসেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে মো. এনামুল হক, মো. সাইফুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. আল আমিন, এসএম খায়রুজ্জামান, মো. নুরনবী মিয়া, মো. নজরুল ইসলাম, মো. মেহেদী হাসান হিরু, মো. আসাদুজ্জামান, মো. এনামুল হক ও মো. আলম মিয়াকে।
কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ
আপনার মতামত লিখুন :