বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে রবিউল আউয়াল উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন | রাজারহাট প্রতিনিধি

পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য র‍্যালি, পথসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে র‍্যালিটি বের হয়। ব্যানার–প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করে বিভিন্ন শ্লোগান দেন। র‍্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে সেখানে পথসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা ক্বারী আহমদ তালুকদার। মিলাদ শরীফ পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব হাফেজ মুহম্মদ ওমর ফারুক বিল্লাহ। আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা হযরত মাওলানা কাজী মুহম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক সুখদেব ফাজিল মাদ্রাসা। এতে শতাধিক মুসল্লি অংশ নেন।

আয়োজকদের মতে, রবিউল আউয়াল মাস বিশ্বমানবতার মুক্তিদাতা হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের মাস। তাই প্রতিবছরই এ মাসকে ঘিরে তাঁরা রাসূলপ্রেমে উদ্বেল হয়ে র‍্যালি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]