বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী সুমা সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত

আগস্ট 18, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের ২০১৭ সালের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী মোছাঃ সানজিদা আক্তার সুমা ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ সাফল্যের খবরে কলেজ পরিবারে আনন্দ ও গৌরবের আবহ তৈরি হয়েছে। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ পরিবার সুমাকে অভিনন্দন জানিয়েছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের গৌরবোজ্জ্বল অংশগ্রহণ

আগস্ট 18, 2025

নিউজ ডেস্ক জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বর্ণাঢ্য কর্মসূচিতে অংশগ্রহণ করেছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদ। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিতে মৎস্য অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকরা অংশগ্রহণ করেন। তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের […]

রাজিবপুরে পুলিশ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

আগস্ট 18, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশের বিশেষ রাত্রিকালীন অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) রাত ১২টা ৫ মিনিটে উপজেলার বোয়ালমারি এলাকা থেকে তাদের আটক করে রাজিবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— ১। মোহাম্মদ আলী হোসেন (৩৬), পিতা: মো. ফরহাদ আলী, সাং বোলাকীপাড়া, থানা: ইসলামপুর, জেলা: জামালপুর। ২। মো. শাহিন হাসান […]

ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট 16, 2025

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রধান সমন্বয়কারী মো. মুকুল মিয়া, […]

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আগস্ট 15, 2025

নিউজ ডেস্ক অনলাইন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আজ (১৫ আগস্ট) শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাহফিলে মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে […]

কুড়িগ্রামের হাসান জোবায়ের হিমেল রংপুর বিভাগীয় ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত

আগস্ট 13, 2025

অনলাইন নিউজ ডেস্ক রংপুর বিভাগের ৮ জেলার ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সমন্বয়ে গঠিত ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে কুড়িগ্রামের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ হাসান জোবায়ের হিমেল। তিনি কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হিমেল দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাজে সম্পৃক্ত এবং তাঁর দক্ষতা ও নেতৃত্বের কারণে […]

কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেফতার

আগস্ট 13, 2025

নিউজ ডেস্ক বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা চলাকালে দালাল চক্রের সক্রিয়তা ধরা পড়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দালাল ও পরীক্ষার্থীর মধ্যে মোট ৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত ১০ আগস্ট থেকে কুড়িগ্রাম পুলিশ লাইন্সে নিয়োগ কার্যক্রম শুরু হয় এবং ১৩ আগস্ট দুপুর পর্যন্ত প্রায় ২ হাজার […]

উলিপুরে ফিনিক্সের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

আগস্ট 12, 2025

হামার কুড়িগ্রাম নিউজ ডেস্ক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বনামধন্য সামাজিক সংগঠন ফিনিক্স। মঙ্গলবার (১২ আগস্ট) বুড়া-বুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফিনিক্সের সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়া-বুড়ি উচ্চ […]

কুড়িগ্রামের রাজারহাটের শিশু ফাহিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সহায়তার আবেদন

আগস্ট 12, 2025

পাঠিয়েছেন: দেওয়ান মাসউদ রানা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মিজানুর রহমানের ছেলে ফাহিম (নার্সারি শিক্ষার্থী) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছে। কখনো ঢাকা পিজি হাসপাতাল, আবার কখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে তার চিকিৎসা। চিকিৎসকদের মতে, ফাহিমের চিকিৎসায় ৩০ লাখ টাকারও বেশি প্রয়োজন। বর্তমানে একটি ইনজেকশনের মূল্যই প্রায় ৩০ হাজার টাকা। পরিবারের সব সঞ্চয় […]

বড় পরিবর্তন কুড়িগ্রামের স্বাস্থ্য খাতে — নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ

আগস্ট 11, 2025

নিউজ ডেস্ক বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সাম্প্রতিক বদলি ও পদায়নের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে কর্মরত ডা. নূর নেওয়াজ আহমেদকে চলতি দায়িত্বে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, কুড়িগ্রামের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্তমান তত্ত্বাবধায়ক ডা. মোঃ শহিদুল্লাহকে […]