কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী সুমা সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত


HK প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ১২:০৪ অপরাহ্ন /
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী সুমা সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত

নিউজ ডেস্ক

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের ২০১৭ সালের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী মোছাঃ সানজিদা আক্তার সুমা ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এ সাফল্যের খবরে কলেজ পরিবারে আনন্দ ও গৌরবের আবহ তৈরি হয়েছে। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ পরিবার সুমাকে অভিনন্দন জানিয়েছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।