কুড়িগ্রামের রাজারহাটের শিশু ফাহিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সহায়তার আবেদন


HK প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ৬:৫৬ পূর্বাহ্ন /
কুড়িগ্রামের রাজারহাটের শিশু ফাহিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সহায়তার আবেদন

পাঠিয়েছেন: দেওয়ান মাসউদ রানা

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মিজানুর রহমানের ছেলে ফাহিম (নার্সারি শিক্ষার্থী) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছে। কখনো ঢাকা পিজি হাসপাতাল, আবার কখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে তার চিকিৎসা।

চিকিৎসকদের মতে, ফাহিমের চিকিৎসায় ৩০ লাখ টাকারও বেশি প্রয়োজন। বর্তমানে একটি ইনজেকশনের মূল্যই প্রায় ৩০ হাজার টাকা। পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় এখন চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

আগামীকাল ফাহিমকে আবারও ঢাকা পিজি হাসপাতালে নেওয়া হবে। এ অবস্থায় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানসহ কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং জেলা ও উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর কাছে জরুরি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সহযোগিতার জন্য যোগাযোগ
📞 মোঃ মিজানুর রহমান (ফাহিমের পিতা)
গ্রাম: তালুক আষাঢ়ু, ইউনিয়ন: চাকিরপশার
বিকাশ/নগদ: 01767280011
রকেট: 01767280011+1
অগ্রণী ব্যাংক চলতি হিসাব: 0200023353783 (রাজারহাট শাখা)
ডাচ-বাংলা ব্যাংক: 2621100021892(কুড়িগ্রাম শাখা)

ফাহিমকে বাঁচাতে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।