
অনলাইন নিউজ ডেস্ক
কুড়িগ্রামের কৃতী দম্পতি মো: আতাউল গনি মন্ডল ও মোছা: রোকাইয়া ইসলাম রোকেয়া সম্প্রতি একসঙ্গে চাকরির সুযোগ লাভ করে এলাকায় আনন্দের আমেজ ছড়িয়ে দিয়েছেন। স্বামী-স্ত্রী দুজনই কুড়িগ্রাম সরকারি কলেজের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছিলেন।
মো: আতাউল গনি মন্ডল, পিতা মো: আব্দুল হামিদ মন্ডল ও মাতা মোছা: রুজিনা বেগমের সন্তান। তিনি সদর উপজেলার শিবরাম গ্রামের বাসিন্দা। অতি সম্প্রতি তিনি বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাটে চাকরি লাভ করেছেন।
অন্যদিকে, তার সহধর্মিণী মোছা: রোকাইয়া ইসলাম রোকেয়া, পিতা মো: শামসুল হক ও মাতা মোছা: নবিজন বেগমের কন্যা। একই গ্রামের বাসিন্দা রোকেয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুড়িগ্রামের রাজবল্লভ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন।
দুইজনের একসঙ্গে সাফল্য অর্জনে কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের এই অর্জন এলাকায় তরুণ-তরুণীদের মাঝে অনুপ্রেরণা জাগিয়েছে।
আপনার মতামত লিখুন :