ভুরুঙ্গামারী ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের ওসি ও ইউএনওর সাথে মতবিনিময়


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন /
ভুরুঙ্গামারী ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের ওসি ও ইউএনওর সাথে মতবিনিময়

মোঃ মাইদুল ইসলাম ।। ভুরুঙ্গামারী

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের” নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ভূরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ এবং ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র–এর সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।

এ সময় ছাত্র অধিকার, নিরাপত্তা এবং ছাত্র সমাজের উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওসি ও ইউএনও ছাত্র সমাজের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নবনির্বাচিত সভাপতি ফরহাদুল ইসলাম ফাহাদ বলেন, “আমরা ছাত্র অধিকার রক্ষায় কাজ করব। পুলিশ ও প্রশাসনের সহযোগিতা আমাদের অগ্রগতির পথ আরও সুগম করবে।”

সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, “ছাত্র সমাজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পুলিশ ও প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”