বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বক্সিং এ কুড়িগ্রামের গর্ব ন্যাশনল গোল্ড মেডেলিস্ট নাজাত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরের সন্তান সাগর নাজাত বাংলাদেশের ক্রীড়াঙ্গনে লিখেছেন গৌরবোজ্জ্বল অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে দীর্ঘদিন বক্সিং খেলায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সের কারণে এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় বক্সিং দলে।

নাজাত সেনাবাহিনীর হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এর আগেও প্রমাণ করেছেন নিজের যোগ্যতা। উল্লেখযোগ্য হলো, সেনাবাহিনীর হয়ে একবার তিনি গোল্ড মেডেল জয়ী হয়েছেন। তার খেলাধুলার প্রতি নিষ্ঠা, শৃঙ্খলা ও পরিশ্রম তাকে বক্সিং দুনিয়ায় আলাদা পরিচিতি এনে দিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, নাজাতের এই সাফল্য শুধু তার একার নয়, এটি পুরো উলিপুরের জন্য এক বিশাল সম্মানের বিষয়। তারা আশা করছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা উড়াবেন তিনি।

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের কর্মকর্তারাও তার প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নাজাতের মতো প্রতিভাবান খেলোয়াড়দের হাত ধরে দেশের বক্সিং আরও এগিয়ে যাবে।

উলিপুরবাসীর প্রত্যাশা—সাগর নাজাত একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বক্সিং চ্যাম্পিয়নশিপ এনে দিবেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]