বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

মওলানা ভাসানী সেতুতে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু

সেপ্টেম্বর 1, 2025

নিউজ ডেস্ক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা জোরদার করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পটির কার্যক্রম শুরু হয়। পুলিশ সূত্র জানায়, এখানে ১৫ জন সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবেন। তারা সার্বক্ষণিক টহল, যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং সেতু ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত […]

সারডোব গ্রামের ধরলা বাঁধের বিপজ্জনক অবস্থা, হাজার হাজার পরিবার ও ফসল ঝুঁকিতে

আগস্ট 31, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব গ্রামের ধরলা নদীর তীরে নির্মিত একটি বড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৩৫০ মিটার দীর্ঘ বাঁধটির অন্তত ৩০ মিটার অংশে সিসি ব্লক একের পর এক দেবে যাচ্ছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই ক্ষয় শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। বাঁধের ক্ষয়জনিত পরিস্থিতি স্থানীয়দের […]

কুড়িগ্রামের চিলমারীতে নদীতে মাছ ধরতে নেমে প্রাণ হারালেন যুবক

আগস্ট 31, 2025

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিপ্লব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব ওই ইউনিয়নের সাতঘরি গ্রামের ছমছেল আলীর ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে বিপ্লব নদীতে ঝাঁকি জাল ফেলতে নামলে প্রবল স্রোতে ভেসে যান। […]

কুড়িগ্রাম-লালমনিরহাটে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

আগস্ট 30, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) গ্রিড রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে নির্ধারিত সময় শেষে দুপুর ২টা বাজলেও কুড়িগ্রামের বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। রংপুর জিএমডি’র নির্বাহী […]

উলিপুর-চিলমারী রোডে ট্রাক্টর দুর্ঘটনা, আহত ১

আগস্ট 30, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের উলিপুর-চিলমারী সড়কের নুরপুর বামনপাড়ায় একটি ট্রাক্টর দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার সকালে এ ঘটনায় একজন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সৌভাগ্যক্রমে ওই সময় রাস্তা ফাঁকা থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রাক্টরে অতিরিক্ত মাল বোঝাই, বেপরোয়া গতি এবং অদক্ষ চালকের কারণে এ […]

কুড়িগ্রাম সরকারি কলেজের অভূতপূর্ব সাফল্য: শিক্ষক নিবন্ধনে ১৫০ জনের বেশি উত্তীর্ণ

আগস্ট 28, 2025

নিউজ ডেস্ক ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি কলেজ অর্জন করেছে ইতিহাস সৃষ্টিকারী সাফল্য। এবার এ কলেজ থেকে ১৫০ জনেরও বেশি প্রার্থী উত্তীর্ণ হয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে শুধু ইংরেজি বিভাগ থেকেই ৪০ জনের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। ফলাফলের বিশ্লেষণ বলছে, এটি জেলার মধ্যে সর্বোচ্চ অর্জন। কুড়িগ্রাম সরকারি কলেজের […]

উলিপুরে খুদিরকুটি হাটের পুনরায় উদ্বোধন

আগস্ট 28, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ২১ বছর পর পুনরায় চালু হলো ঐতিহ্যবাহী খুদিরকুটি হাট। আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট ২০২৫) তারিখ এ হাটের উদ্বোধন করেন উলিপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগমগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও গণঅধিকার পরিষদের সভাপতি মো: […]

চিলমারী নৌবন্দরে বয়া বাতি স্থাপনের আবেদন

আগস্ট 27, 2025

অনলাইন নিউজ ডেস্ক চিলমারী নৌবন্দর ও নিকটস্থ ঘাটগুলোতে যাত্রী ও পণ্যবাহী নৌযান নিরাপত্তার স্বার্থে বয়া বাতি (Buoy Light) স্থাপনের জন্য জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন। ড. মুজাহিদ জানান, চিলমারী নৌবন্দরের রমনা ঘাটসহ বিভিন্ন ঘাটে প্রতিনিয়ত নৌযান দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতের বেলা ও কুয়াশার সময়ে […]

ডাক্তার সাবরিনার বিচার চেয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি

আগস্ট 26, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি আলোচিত ও সমালোচিত চিকিৎসক ডা. সাবরিনা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর ঘটনায় বিচার দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আমিমুল ইহছান। সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান। স্ট্যাটাসে আমিমুল ইহছান লিখেন— “ডাক্তার সাবরিনা নামীয় এই অভদ্র, অসভ্য, ইতর করোনার […]

রৌমারীতে সিসি ক্যামেরায় সুরক্ষিত মাদক আখড়ায় টাস্কফোর্সের অভিযান, ইয়াবাসহ দুইজন আটক

আগস্ট 26, 2025

অনলাইন নিউজ ডেস্ক কুড়িগ্রামের রৌমারীতে সিসি ক্যামেরা দিয়ে পাহারা দেওয়া একটি মাদক আখড়ায় টাস্কফোর্সের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার খাটিয়ামারী গ্রামে এ অভিযান চালানো হয়। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার জানান, অভিযানে বাড়িটি থেকে ৩৩০ পিস ইয়াবা, ১৫টি সিসি ক্যামেরা, একটি ডিভিআর, একটি মনিটর ও একটি […]