বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

ফুলবাড়ি উপজেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক স্বাধীন সরকারের পদত্যাগ

সেপ্টেম্বর 4, 2025

নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক টিম ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় পদত্যাগ করেছেন সংগঠক স্বাধীন সরকার। বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। পরে সংগঠনের একাধিক দায়িত্বশীল সূত্রেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কুড়িগ্রাম জেলা […]

কুড়িগ্রামের উলিপুরে তীব্র নদী ভাঙন, ঝুঁকিতে শতাধিক পরিবার

সেপ্টেম্বর 4, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কিসামত ফুলবাড়ী ও কলাকাটা এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীর পানি কমে গেলেও ভাঙনের গতি থেমে নেই। প্রতিদিনই বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। স্থানীয়রা জানান, ইতিপূর্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রাম স্বল্প পরিমাণে জিওব্যাগ ফেলেছিল। তবে তা ভাঙন রোধে কোনো […]

কুড়িগ্রাম সদর উপজেলা এনসিপি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর 3, 2025

নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শাখার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রধান সমন্বয়কারী এম আর রাজু আহমেদ রাজ্জাক এবং সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী শাহাজাহান আলী সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার প্রধান […]

কুড়িগ্রামে সুশীল সমাজের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

সেপ্টেম্বর 3, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামে জেলা পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সিফাত মেহনাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এম কুদরত এ খুদা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম […]

শিক্ষক ছুটি নিলেন অসুস্থতার কারণে, কিন্তু দেখা গেল র‍্যালির সামনের সারিতে!

সেপ্টেম্বর 3, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে যোগ দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলা পরিষদের সামনে বিএনপির কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে […]

কুড়িগ্রামের মৃত ইউপি চেয়ারম্যানকে মামলায় আসামি করে নোটিশ!

সেপ্টেম্বর 3, 2025

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হান্নান সরকার মৃত্যুর প্রায় পাঁচ বছর পর একটি মামলায় আসামি হিসেবে নোটিশ পেয়েছেন। সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী থানার সিআর মামলা নং-৩২৯/২৫, তারিখ ২৮ মে ২০২৫ খ্রিস্টাব্দে দায়ের হওয়া মামলায় তাকে আসামি করে পিবিআই (অর্গানাইজড ক্রাইম-সাউথ) কর্তৃক ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা অনুযায়ী হাজিরার জন্য নোটিশ […]

কুড়িগ্রামে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় রুবেলের যাবজ্জীবন কারাদণ্ড

সেপ্টেম্বর 2, 2025

অনলাইন ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিশোরী শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলায় আনোয়ার হোসেন রুবেল (৩৩) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্ত রুবেল নাগেশ্বরী উপজেলার মনিরচর গ্রামের আব্দুর রশিদের […]

কুড়িগ্রামে দীঘলকান্দি আবাসন প্রকল্পের ৩০ পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

সেপ্টেম্বর 2, 2025

অনলাইন নিউজ ডেস্ক কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের খোর্দ্দ বাঁশপাতা এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত দীঘলকান্দি আবাসন প্রকল্পের ৩০ পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। স্থানীয়দের অভিযোগ, গত ২৭ আগস্ট নদী ভাঙনের অজুহাত দেখিয়ে স্থানীয় মাইদুলের নেতৃত্বে একদল ব্যক্তি ওই পরিবারের ঘরের চালের টিন, দরজা-জানালা ও লোহার এঙ্গেলসহ মূল্যবান সামগ্রী তুলে নিয়ে গেছে। ৫৫ বছর […]

সাংবাদিক নির্যাতন মামলায় জামিন আবেদন নামঞ্জুর, আদালতের নির্দেশে কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে পাঠানো হয়েছে।

সেপ্টেম্বর 2, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনের জামিন আবেদন আদালত খারিজ করেছেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন। মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে বাংলা ট্রিবিউনের স্থানীয় প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে নিজ বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতের নামে নির্যাতন করা […]