কুড়িগ্রাম সদর উপজেলা এনসিপি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন /
কুড়িগ্রাম সদর উপজেলা এনসিপি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক অনলাইন
কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শাখার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রধান সমন্বয়কারী এম আর রাজু আহমেদ রাজ্জাক এবং সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী শাহাজাহান আলী সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া।

নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা শাখার নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক, মাসুম মিয়া ও মাহমুদুল হাসান জুয়েল। তারা জেলার সংগঠনকে আরও শক্তিশালী করার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে নির্বাচিত করতে দলীয় কাঠামো শক্তিশালী করার অঙ্গীকার করেন।

সভায় যুগ্ম সমন্বয়কারী ডা. মিজানুর রহমান, লাভলু হোসেন, মালেক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন।

এনসিপির কেন্দ্রীয় কমিটি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক স্বাক্ষরিত ৩১ সদস্যবিশিষ্ট সদর উপজেলা কমিটি ৩১ আগস্ট ঘোষিত হয়। এতে এম আর রাজু আহমেদ রাজ্জাক প্রধান সমন্বয়কারী এবং মালেক সরকার, লাভলু হোসেন, মিজানুর রহমান ও শাহাজাহান আলী সুমন যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে তিনজন নারী সদস্য—আয়শা সিদ্দিকা, ঈশা মনি পারভীন ও সাহানাজ পারভীন—ও অন্তর্ভুক্ত হয়েছেন।

পরিচিতি সভায় জেলা ও উপজেলা শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।