বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রৌমারীতে নানা আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জুয়েল রানা ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান ও যুগ্ম আহবায়ক রাজু আহমেদ। সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।

বিজ্ঞাপন

আগামী নির্বাচনে বিএনপি কুড়িগ্রাম-৪ আসনে নিরঙ্কুশ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের দলের ভেতরে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সম্প্রতি উপজেলা ও জেলা পর্যায়ে আমাদের নতুন কমিটি গঠিত হয়েছে।

তাই দলের ভেতরে ভেদাভেদ ভুলে গিয়ে, ব্যক্তিগত স্বার্থ ও মতবিরোধ দূরে সরিয়ে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা বিএনপির আহবায়ক, ও রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দল জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে লড়াই করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে যে পথ আমরা অতিক্রম করেছি, তা সহজ ছিল না।

বারবার দমন-পীড়নের শিকার হয়েছি, কিন্তু আমরা জনগণের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। জনগণ সর্বদাই বিএনপির সঙ্গে ছিলো, আছে এবং থাকবে। আমাদের প্রত্যয় দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। কর্মসূচিতে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

রৌমারীতে ৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার

নভেম্বর 3, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে উপজেলার ৪নং রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার আলম মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ […]

রৌমারীতে ১৯ শিক্ষক, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল

নভেম্বর 3, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ জন শিক্ষক কর্মরত থাকলেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া ২৪ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। টানা দুই বছর প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী ফেল করায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অনুযায়ী, চরশৌলমারী আদর্শ মহিলা কলেজের […]