
জানুয়ারি 28, 2026
জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াত বা বিএনপি’র নেতৃত্বে যে জোট হয়েছে, তারা কখনো ইসলামের কথা বলে নাই। দেশে একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। নির্বাচনে ইসলামের বাক্স একটাই, সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স হাতপাখা।বুধবার […]

জানুয়ারি 28, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারীতে একটি সেতু নির্মাণকাজে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ জানুয়ারি) দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল উপজেলার পাত্রখাতা এলাকায় তিস্তা খালের ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে। দুদক সূত্রে জানা যায়, সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ একাধিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। এসব অভিযোগের […]

জানুয়ারি 28, 2026
সাইফুর রহমান শামীম ।। কুড়িগ্রাম সদর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, যে নীতি ও আদর্শের মাধ্যমে গত ৫২/৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে, তাতে বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া কিছুই বাস্তবায়িত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখো মানুষ জীবন দিলেও এর বিনিময়ে দেশ আজ দুর্নীতিতে […]

জানুয়ারি 27, 2026
ডেস্ক নিউজ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন দিন বা ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনের দিন ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক […]

জানুয়ারি 27, 2026
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ইমাম ও আলেম-ওলামাগণের সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম […]

জানুয়ারি 27, 2026
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সঠিক সময়ে পাচ্ছেনা শিক্ষার্থীরা। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ) সদর উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সঠিক সময়ে খাবার পায়নি। সকাল ১১টা মধ্যে প্রতিষ্ঠানে পৌছার কথা থাকলেও ১.৩০ মিনিটও খাবার […]

জানুয়ারি 27, 2026
রতন কুমার রায় ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে ধাক্কা খেয়ে পড়ে এক ষাটোর্ধ্ব ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মধু চন্দ্র শীল (৬২)। তিনি নাপিতপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের […]

জানুয়ারি 26, 2026
মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২-এর তফসিল–৩ এর শর্তাবলি পরিপালন সাপেক্ষে হিজরি ১৪৪৭/২০২৬ সনের হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে ১০০ জনকে হজ গাইড হিসেবে নিয়োগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোলেরহাট গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব হযরত মাওলানা শামসুল […]

জানুয়ারি 26, 2026
শাহ্জাহান খন্দকার ।। উলিপুর গণভোট–২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আওতায় বিভিন্ন গ্রাম পর্যায়ে উঠানবৈঠক আয়োজন ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে […]

জানুয়ারি 26, 2026
মোঃ রফিকুল ইসলাম ।। কুড়িগ্রাম আগামী ১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের ১০ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলন কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজদের ক্ষমতায় বসানোর জন্য নয়। প্রায় […]