জামায়াত বা বিএনপি নয়, একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন: রেজাউল করীম


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন /
জামায়াত বা বিএনপি নয়, একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন: রেজাউল করীম

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম

‎ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াত বা বিএনপি’র নেতৃত্বে যে জোট হয়েছে, তারা কখনো ইসলামের কথা বলে নাই। দেশে একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। নির্বাচনে ইসলামের বাক্স একটাই, সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স হাতপাখা।

‎বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় কুড়িগ্রামের উলিপুর পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিজয়মঞ্চ চত্বরে কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

‎মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৫৪ বছরে দেশ পরিচালনা আমরা দেখেছি। মানুষের যে চাওয়া পাওয়া ছিল, বাস্তবে তাদের পরিচালায় এদেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাইনি। বিএনপি বা জামায়াত ক্ষমতায় গেলে তারা প্রচলিত আইনে দেশ চালাবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচিত হলে ইসলামী নিয়ম আদর্শে দেশ চালাবে।


‎তিনি আরো বলেন, ভাল নীতি চাই, ভাল নেতা চাই, এর কোন বিকল্প নাই। বিগত সরকারের আমলে দেশ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে। হাজার হাজার মা সন্তানহারা হয়েছে। দেশ ও মানুষের কল্যাণে হাতপাখা মার্কার বিকল্প নেই। ডা. আক্কাস আলী সরকারকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। হাতপাখায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন। এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।