
মোঃ রফিকুল ইসলাম ।। কুড়িগ্রাম
আগামী ১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের ১০ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলন কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজদের ক্ষমতায় বসানোর জন্য নয়। প্রায় দুই হাজার শহীদের আত্মত্যাগ ও ত্রিশ হাজার মানুষের পঙ্গুত্ববরণের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান তারা।
তিনি আরও বলেন, নির্বাচনের পর যাকে সবসময় পাশে পাওয়া যাবে এবং এলাকার উন্নয়নে কাজ করবে, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-কচাকাটা অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত উল্লেখ করে তিনি এসব এলাকার সার্বিক উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
নদীভাঙন রোধ ও টেকসই উন্নয়নের জন্য নতুন বাংলাদেশ গড়তে শান্তিপ্রিয় জনগণের সমর্থন কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন কচাকাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ এনামুল হক, ভূরুঙ্গামারী উপজেলা এনসিপির আহ্বায়ক কিরণ, ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ অনেকে।
আপনার মতামত লিখুন :