বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ের খাবার সঠিক সময়ে পাচ্ছেনা শিক্ষার্থীরা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর

কুড়িগ্রাম সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সঠিক সময়ে পাচ্ছেনা শিক্ষার্থীরা। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ) সদর উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সঠিক সময়ে খাবার পায়নি। সকাল ১১টা মধ্যে প্রতিষ্ঠানে পৌছার কথা থাকলেও ১.৩০ মিনিটও খাবার পৌঁছায়নি।

বিজ্ঞাপন

সমগ্র উপজেলার শিক্ষার্থীরা অধীর আগ্রহে খাবারের অপেক্ষায় ছিল। স্কুল ফিডিংয়ের মাধ্যমে খাবার দেওয়া হবে। কিন্তু বিদ্যালয়ে খাবার পৌঁছায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, খাবার দেরিতে দেওয়ার কারণে ছাত্রদের খাবার দেওয়া সম্ভব হয়নি। এজন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে জবাবদিহিতার মধ্যে পড়তে হয়েছে। এটা কাম্য না।

এবিষয়ে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইউএসডিও’র উপজেলা কর্মকর্তা জুয়েল রানার সাথে কথা হলে তিনি জানান, যানজটের কারণে গাড়ির সঠিক সময় পৌঁছাতে পারেনি। এজন্য আজকে দেরি হয়েছে। যেসব শিক্ষার্থী খাবার পায়নি আগামীকাল ডাবল হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]