
জানুয়ারি 3, 2026
শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের চাচিয়ার বাজার এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে এসএফসি ব্রিকস-এর ম্যানেজার চন্দন […]

জানুয়ারি 3, 2026
মো: জাহিদ হাসান || রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে প্রতি বছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো’। শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ৩টায় রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের বিদেশি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আনিছুর রহমান লিটন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন […]

জানুয়ারি 2, 2026
নিউজ ডেস্ক কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মাসুদুর রহমান দুলু (যুবক) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে) রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের তালতলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুলু ওই এলাকার ইসহাক আলীর বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক্টর […]

জানুয়ারি 2, 2026
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুর রহমান সরকার (স্বপন) দীর্ঘ ৩১ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসরজনিত ছুটিতে গেছেন। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠানে সহকর্মী শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে তাঁর দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। বক্তারা […]

জানুয়ারি 2, 2026
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে নিয়োগে অনিয়ম, জালিয়াতি, তথ্য গোপন, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক জটিলতা ও পাল্টাপাল্টি অভিযোগ–মামলার জেরে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সাঈদুর সুপারকে সাময়িক বরখাস্ত পরবর্তীতে বরখাস্ত প্রত্যাহার হলেও ভারপ্রাপ্ত সুপার আমিনুল দায়িত্ব ছাড়ছে না। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীদের […]

জানুয়ারি 2, 2026
নিউজ ডেস্ক শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে ও নতুন বছরকে বরণ করে নিতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা সবুজ পাঠশালার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী […]

জানুয়ারি 2, 2026
ফজরুল করিম ফরাজী ।। কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম পৌর শহরের ভেলাকোপা ৬নং ওয়ার্ডের গড়েরপাড় এলাকা থেকে ধরলা সেতুর পশ্চিম পাড় পর্যন্ত শহর রক্ষা বাঁধসংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ভেলাকোপা শিমুলতলা এলাকায় তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের […]

জানুয়ারি 2, 2026
রতন রায় ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে মরহুমা বেগম খালেদাজিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার সকাল ১১টায় রতিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাকিরপশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলাওয়াত ও শ্রীমদ্ভভগবদগীতা পাঠের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

জানুয়ারি 2, 2026
নিউজ ডেস্ক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের দিনে কুড়িগ্রামের কচাকাটা থানায় খাসি জবাই করে ভূরিভোজ ও মিষ্টিমুখের আয়োজন করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানার বিরুদ্ধে। সরকার ঘোষিত তিন দিনের শোক চলাকালে আনন্দ-উৎসব ও ইংরেজি নববর্ষ উদযাপন সীমিত রাখার নির্দেশনা থাকলেও, বৃহস্পতিবার (১ জানুয়ারি) […]

জানুয়ারি 2, 2026
নিউজ ডেস্ক কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২৬ হাজার টাকা। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কুড়িগ্রাম […]