শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জানুয়ারি 4, 2026

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া বুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর খন্দকারের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। রোববার (০৪ জানুয়ারি ২০২৬) বিকেলে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দাফনের আগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিউগলের করুণ সুরে জাতির এই সূর্যসন্তানকে শেষ বিদায় জানানো হয়।গার্ড অব […]

ভূরুঙ্গামারীতে দাখিল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ছাড়াই বই বিতরণ করেন ভারপ্রাপ্ত সুপার,শিক্ষা বোর্ডের বিধি লঙ্ঘনের অভিযোগ

জানুয়ারি 4, 2026

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক/২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করার অভিযোগ উঠেছে। বিষয়টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একাডেমিক বিধিমালার লঙ্ঘন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একাডেমিক নির্দেশনা অনুযায়ী, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরই শিক্ষার্থীদের […]

শীতার্ত শিক্ষার্থীদের পাশে খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশন,দুটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (টুপি) বিতরণ

জানুয়ারি 4, 2026

মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী প্রতিনিধি আজ ৪ জানুয়ারির ২০২৬ (রবিবার) মানবতার সেবায় আরেকটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করলো খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে কুড়িগ্রাম জেলার দক্ষিণ রামখানা নুরানী তালিমুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসা এবং চান্দের হাট হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে টুপি বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শীতের তীব্রতায় যখন দরিদ্র ও […]

ফুলবাড়ী ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড

জানুয়ারি 4, 2026

নিউজ ডেস্ক কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে তিনজন ট্রলি চালককে ভ্রাম্যমান আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন নিজে অভিযান পরিচালনা করে এই সাজা প্রদান করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে […]

কুড়িগ্রাম-৪ আসনে স্বামী-স্ত্রী দুই দলে সংসদ সদস্য প্রার্থী, ভোটের মাঠে ব্যতিক্রমী লড়াই

জানুয়ারি 3, 2026

নিউজ ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী ও আলোচিত রাজনৈতিক চিত্র। একই পরিবারের স্বামী-স্ত্রী দুইজন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। জাতীয় পার্টি (এ) থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে […]

উত্তর কুমরপুরের সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ॥ জনস্বার্থে উদ্ধারের দাবি এলাকাবাসীর

জানুয়ারি 3, 2026

মোঃ রফিকুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর শিপেরতল এলাকায় সরকারি রেকর্ডীয় রাস্তা প্রভাবশালী কর্তৃক অবৈধ ভাবে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। শিপেরতল এলাকাবাসী সরকারি রেকর্ডীয় রাস্তাটি উদ্ধার করে জনস্বার্থে দ্রুত চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। খোজখবর নিয়ে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর শিপেরতল […]

চাকরি ছেড়ে নিজ গ্রামে রশি তৈরির কারখানা, কর্মসংস্থান সৃষ্টি করলেন দুই ভাই

জানুয়ারি 3, 2026

আহসান হাবীব নীলু ।। কুড়িগ্রাম ঢাকার কাছে মুন্সীগঞ্জে দীর্ঘ ১৫ বছর চাকরির অভিজ্ঞতাকে পুঁজি করে কুড়িগ্রামের উলিপুরে নিজ গ্রামে রশি তৈরির কারখানা গড়ে তুলেছেন দুই ভাই। আর্থিক সংকট ও বিদ্যুৎ সমস্যার মাঝেও তাদের এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয় নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। অভিজ্ঞতা থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ঘটনাটি কুড়িগ্রামের উলিপুর […]

নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ

জানুয়ারি 3, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক জাতীয় দলের ফুটবলার প্রভাষক রেজাউল করিমকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রভাষক রেজাউল করিম নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের পুত্র। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগেশ্বরী উপজেলার বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে […]

ভালোবাসার উষ্ণতায় শীতের তীব্রতা মুছতে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার শীতবস্ত্র বিতরণ

জানুয়ারি 3, 2026

নাগেশ্বরী প্রতিনিধি ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, এই প্রত্যয়ে উষ্ণতা ছড়িয়ে নতুন বছরকে বরণ করে নিতে দেশব্যাপী শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। দুর্যোগে কিংবা যে কোনো মানবিক প্রয়োজনে সবার আগে সেবাদানে অগ্রণী ভূমিকা পালনকারী গ্রীন ভয়েসের উপটিম “পরশ”-এর উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়িত হয়। শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) গ্রীন ভয়েস […]

মাঠের বাইরে লড়াইয়ে বিশ্বকাপজয়ী পেসার কুড়িগ্রামের শাহীন আলম, পাশে দাঁড়ালেন তারেক রহমান

জানুয়ারি 3, 2026

নিজস্ব প্রতিবেদক যে হাত একদিন বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনেছিল, আজ সেই হাতই লড়ছে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে। ইনজুরি, পারিবারিক সংকট ও আর্থিক অনিশ্চয়তায় জর্জরিত ২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী পেসার শাহীন আলমের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় […]

Verified by MonsterInsights