বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চাকরি ছেড়ে নিজ গ্রামে রশি তৈরির কারখানা, কর্মসংস্থান সৃষ্টি করলেন দুই ভাই

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আহসান হাবীব নীলু ।। কুড়িগ্রাম

ঢাকার কাছে মুন্সীগঞ্জে দীর্ঘ ১৫ বছর চাকরির অভিজ্ঞতাকে পুঁজি করে কুড়িগ্রামের উলিপুরে নিজ গ্রামে রশি তৈরির কারখানা গড়ে তুলেছেন দুই ভাই। আর্থিক সংকট ও বিদ্যুৎ সমস্যার মাঝেও তাদের এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয় নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

অভিজ্ঞতা থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন

ঘটনাটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী রাজবল্লভ দক্ষিণপাড়া গ্রামের। এই গ্রামের নুর মোহাম্মদের দুই ছেলে নজির হোসেন ও নুর আলম মুন্সীগঞ্জে একটি রশি তৈরির কারখানায় চাকরি করতেন। নজির হোসেন ছিলেন মেশিন অপারেটর এবং নুর আলম ইলেকট্রিশিয়ান। প্রায় ১৫ বছর কাজের অভিজ্ঞতা অর্জনের পর তারা সিদ্ধান্ত নেন নিজ এলাকায় কারখানা স্থাপনের।

বিজ্ঞাপন

নিজেদের সঞ্চয় ও বাবার জমি বন্ধক রেখে সংগ্রহ করা অর্থ দিয়ে প্রথমে ৫টি মেশিন ও প্রয়োজনীয় কাঁচামাল কিনে বাড়ির ভেতর একটি টিনশেড ঘরে কারখানার কার্যক্রম শুরু করেন তারা। দুই বছরে সেই কারখানায় এখন ১৫টি মেশিন চালু রয়েছে।

নারী শ্রমিকদের কর্মসংস্থান

বর্তমানে কারখানাটিতে কাজ করছেন ৬ জন নারী শ্রমিক। শ্রমিক রোশনা বলেন, “এই কাজ পাওয়ার পর সংসারে স্বস্তি এসেছে। ছেলেমেয়েদের পড়াশোনা চালাতে পারছি।”
আরেক শ্রমিক হোসনা বেগম বলেন, “আগে কোনো কাজ ছিল না। এখন নিজের উপার্জন আছে।”

সংকটে বিদ্যুৎ ও পুঁজি

উদ্যোক্তা নজির হোসেন জানান, বর্তমানে ৩৫ থেকে ৪০টি মেশিন চালু করতে পারলে উৎপাদন বাড়ানো সম্ভব হতো। কিন্তু আর্থিক সংকটের কারণে নতুন মেশিন ও কাঁচামাল কেনা যাচ্ছে না। কাঁচামাল আনতে হচ্ছে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থেকে। উৎপাদিত রশি স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে।

তিনি আরও বলেন, “প্রতিদিন গড়ে ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় কাজ বন্ধ থাকে। শ্রমিকরা বসে থাকে, উৎপাদনে বড় ক্ষতি হয়।” সরকারি দপ্তরে ক্ষুদ্র ঋণের জন্য আবেদন করেও এখনো কোনো সহায়তা পাননি বলে জানান তিনি।

পরিবার ও সমাজের প্রত্যাশা

দুই ভাইয়ের বাবা নুর মোহাম্মদ বলেন, “জমি বন্ধক রেখে কারখানা শুরু করেছি। এখনো তেমন লাভ হয়নি। তবে ছেলেদের চেষ্টা দেখলে সাহস পাই।”

উলিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সমাজকর্মী লক্ষ্মণ সেন গুপ্ত বলেন, “নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও কিছুটা পুঁজি পেলে এই কারখানা উদাহরণ সৃষ্টি করবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান বাড়বে।”

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে কী ধরনের সহযোগিতা করা যায় তা দেখা হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 6

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]