রাজারহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৪:১০ অপরাহ্ন /
রাজারহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রতন রায় ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে মরহুমা বেগম খালেদাজিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় রতিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাকিরপশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলাওয়াত ও শ্রীমদ্ভভগবদগীতা পাঠের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক ও স্বেচ্ছাসেবক শ্রী অমূল্য কার্জী।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, লায়ন মিয়া, চাকিরপশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সুবজ আহমেদ, মোঃ জব্বার, মোঃ নুরুল হকসহ ইউনিয়ন বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন শ্রী সুবোধ লাল ঝাঁ। অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল পেয়ে অনেকেই শীতের কষ্ট থেকে কিছুটা মুক্তি পেয়েছেন বলে জানান। এলাকাবাসী এই মানবিক উদ্যোগের জন্য স্বেচ্ছাসেবক দলকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান।

উল্লেখ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবসেবায় নিবেদিত চাকিরপশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নিয়মিত এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।