শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ফুলবাড়ীতে দায়িত্ব পালনকালে নিজ ইস্যুকৃত অস্ত্রের গুলিতে বিজিবি সদস্য নিহত

জানুয়ারি 2, 2026

রনবীর রায় রাজ, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে দায়িত্ব পালনকালে নিজ নামে ইস্যুকৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গংগারহাট বিওপিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তিনি ১৫ বিজিবির একজন সিপাহী। তার ব্যাচ নম্বর ১১৪৬০৪। তিনি ঝিনাইদহ জেলার সদর […]

গ্রীন ভয়েস ফুলবাড়ী উপজেলা শাখার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি থেকে হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি

জানুয়ারি 1, 2026

ফুলবাড়ী প্রতিনিধি নতুন বছরকে স্বাগত জানাতে গ্রীন ভয়েস ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে, তখন মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির এই উদ্যোগ গ্রহণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পাশাপাশি আয়োজকরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিও তুলে ধরেন। কর্মসূচি চলাকালে হাতে […]

কুড়িগ্রামে জাপা প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

জানুয়ারি 1, 2026

ডেস্ক নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। একই সঙ্গে ওই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের […]

কুড়িগ্রামে মনোনয়নপত্র যাচাই-বাছাই: পনির উদ্দিন ও আতিকুরের প্রার্থিতা বাতিল, নজরুলের স্থগিত

জানুয়ারি 1, 2026

নিউজ ডেস্ক কুড়িগ্রাম-২ সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই বড় ধরনের নাটকীয়তা দেখা দিয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই প্রক্রিয়ায় জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থীসহ দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যাচাই-বাছাই […]

প্রকাশ্যে ধূমপানে ২ হাজার টাকা জরিমানা: কার্যকর হলো শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫

জানুয়ারি 1, 2026

ডেস্ক রিপোর্ট: প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে কঠোর বিধান এনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ গত ৩০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়েছে। এই আইনের মূল লক্ষ্য […]

কুড়িগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনায় পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

ডিসেম্বর 31, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড় ও জেলা পরিষদ ভবনের ফটকে ‘খোলা চিঠি’ শিরোনামে পোস্টার লাগানোর পর পুলিশ ও গোয়েন্দা সংস্থা দ্রুত নড়েচড়ে বসে। পরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে পাঁচ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণকে আটক করা […]

কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইকে কুপিয়ে হত্যা, ছেলে গুরুতর আহত

ডিসেম্বর 31, 2025

ফজলুল করিম ফরাজী , কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে কুপিয়ে খুন হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় নিহতের ছেলেও গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত ব্যক্তি মারা যান। এর আগে একইদিন সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়পার্ক […]

উলিপুরে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান২ জনকে জরিমানা ৬০ হাজার

ডিসেম্বর 31, 2025

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার গুনাইগাছ ও তবকপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুনাইগাছ ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. লানজু সরকার (রুপার খামার, ধরণীবাড়ি)–কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ৭(গ) ধারা লঙ্ঘনের অপরাধে […]

কনকনে শীতে অসহায়দের পাশে ইউএনও মাহামুদুল হাসান, প্রশংসায় ভাসছে উলিপুর

ডিসেম্বর 31, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর বৈরী আবহাওয়া আর কনকনে শীতে যখন জনজীবন স্থবির, তখন গভীর রাতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। প্রচণ্ড শীত উপেক্ষা করে তিনি নিজেই মাঠে নেমে ছিন্নমূল ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। সূর্যের আলোহীন মেঘাচ্ছন্ন দিন শীতল […]

শোকের দিনে খুশির সংবাদ: বেগম খালেদা জিয়ার নামে কন্যাসন্তানের নাম রাখালেন সাবেক ছাত্রদল নেতা

ডিসেম্বর 31, 2025

নিউজ ডেস্ক বাংলাদেশ রাজনীতির এক শোকাবহ দিনে সাবেক ছাত্রনেতা মাহবুব মিয়া এর ঘর আলো করে এসেছে আনন্দের খবর। তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের দিনে তার প্রথম কন্যাসন্তান জন্মগ্রহণ করায় সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে ‘খালেদা’। মাহবুব মিয়া বর্তমানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বসবাস করছেন, যদিও তার স্থায়ী ঠিকানা হলো কুড়িগ্রাম সদর […]

Verified by MonsterInsights