প্রকাশ্যে ধূমপানে ২ হাজার টাকা জরিমানা: কার্যকর হলো শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন /
প্রকাশ্যে ধূমপানে ২ হাজার টাকা জরিমানা: কার্যকর হলো শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫

ডেস্ক রিপোর্ট:


প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে কঠোর বিধান এনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ গত ৩০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়েছে।

এই আইনের মূল লক্ষ্য হলো তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া, বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক অধ্যাদেশ বাতিল করে একীভূত আইন প্রণয়ন এবং ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা।


সংশোধিত অধ্যাদেশ ২০২৫–এর গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংযোজন

🔹 তামাকজাত দ্রব্যের সংজ্ঞা সম্প্রসারণ

তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে—

  • ই-সিগারেট
  • Electronic Nicotine Delivery System (ENDS)
  • Heated Tobacco Product (HTP)
  • নিকোটিন পাউচসহ সব উদীয়মান পণ্য

সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যেকোনো নতুন পণ্যকে তামাকজাত দ্রব্য হিসেবে ঘোষণা করতে পারবে। পাশাপাশি ‘নিকোটিন’, ‘নিকোটিন দ্রব্য’ ও ‘পাবলিক প্লেস’-এর সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়েছে।


🔹 পাবলিক প্লেসে ধূমপান ও তামাক ব্যবহার নিষিদ্ধ

সব ধরনের পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
👉 জরিমানা বাড়িয়ে ৩০০ টাকা থেকে ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


🔹 বিজ্ঞাপন ও প্রচারণায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা

  • প্রিন্ট, ইলেকট্রনিক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মে তামাক বিজ্ঞাপন নিষিদ্ধ
  • বিক্রয়স্থলে প্যাকেট প্রদর্শন ও প্রচারণা নিষিদ্ধ
  • সিএসআর কার্যক্রমে তামাক কোম্পানির নাম বা লোগো ব্যবহার নিষিদ্ধ
  • কোনো অনুষ্ঠান বা কর্মসূচিতে তামাক কোম্পানির আর্থিক সহায়তা নিষিদ্ধ

🔹 শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে বিক্রি নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ


🔹 ই-সিগারেট ও উদীয়মান তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ

ই-সিগারেটসহ উদীয়মান তামাকপণ্যের—

  • উৎপাদন
  • আমদানি-রপ্তানি
  • সংরক্ষণ
  • বিক্রয় ও ব্যবহার

সবই দণ্ডনীয় অপরাধ।
👉 সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।


🔹 কুম্ভি পাতা ও টেন্ডু পাতার বিড়ি নিষিদ্ধ

কুম্ভি পাতা ও টেন্ডু পাতার বিড়ির—

  • উৎপাদন
  • বিপণন
  • ব্যবহার

সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ লক্ষ্যে Bidi Manufacture (Prohibition) Ordinance, 1975 বাতিল করা হয়েছে।


🔹 আসক্তিমূলক দ্রব্য মিশ্রণ নিষিদ্ধ

তামাক বা তামাকজাত দ্রব্যের সঙ্গে যেকোনো ক্ষতিকর ও আসক্তিমূলক দ্রব্য মেশানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।


🔹 স্বাস্থ্য সতর্কবার্তা ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক

  • প্যাকেটের ৭৫% জায়গাজুড়ে রঙিন ছবি ও স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক
  • স্ট্যান্ডার্ড প্যাকেজিং ছাড়া তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ

🔹 শাস্তি ও আইন প্রয়োগ আরও কঠোর

  • জরিমানা ও কারাদণ্ডের পরিমাণ বৃদ্ধি
  • কোম্পানির লাইসেন্স বাতিল ও মালামাল জব্দ
  • ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা পরিচালনার বিধান সংযোজন