বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইকে কুপিয়ে হত্যা, ছেলে গুরুতর আহত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করিম ফরাজী , কুড়িগ্রাম সদর


কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে কুপিয়ে খুন হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় নিহতের ছেলেও গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত ব্যক্তি মারা যান। এর আগে একইদিন সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়পার্ক গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস (৬৫)। তিনি বড়পার্ক গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে তছিমুদ্দিনের দুই ছেলে—আব্দুল কুদ্দুস ও মাহাবুরের মধ্যে প্রায় ১০ শতাংশ জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সৎ দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহাবুর, তার ছোট ভাই মান্নানসহ পরিবারের কয়েকজন সদস্য দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুল কুদ্দুসের ওপর হামলা চালায়।

হামলার সময় আব্দুল কুদ্দুসকে বাঁচাতে গেলে তার ছেলে রাসেল গুরুতর আহত হন।

আহত অবস্থায় আব্দুল কুদ্দুস ও তার ছেলে রাসেলকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে আব্দুল কুদ্দুস মারা যান। আহত রাসেল বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে পরিবার জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন,
“এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।”

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,
“খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 3

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]