শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

রাজীবপুরে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

ডিসেম্বর 31, 2025

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন আওয়ামী যুব লীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে রাজীবপুর থানার একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাজীবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে […]

উলিপুরে পুলিশের সাড়া না পেয়ে মাদকসহ আটক যুবককে ছেড়ে দেয়ার অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

ডিসেম্বর 31, 2025

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পুলিশের সাড়া না পাওয়ায় জনতার হাতে মাদকসহ আটক এক যুবককে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৮ ডিসেম্বর) […]

কুড়িগ্রামে এসডিএফের স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

ডিসেম্বর 30, 2025

ফজলুল করিম ফরাজী ।। কুড়িগ্রাম সদর গ্রামীণ জনপদ ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দারিদ্র্য বিমোচন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কুড়িগ্রামে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক কার্যালয়ে কর্মশালা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে […]

ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ

ডিসেম্বর 30, 2025

রনবীর রায় রাজ ।। ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাদকবিরোধী অভিযানে ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এ মাদক জব্দ করা হয়। ফুলবাড়ী সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন অনন্তপুর ক্যাম্পের […]

এক ভাই বিএনপি অন্য ভাই জামায়াতের প্রার্থী | কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনে বাড়ছে উত্তাপ

ডিসেম্বর 30, 2025

নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৪ আসনে জমেছে ভিন্নমাত্রার রাজনৈতিক উত্তাপ। একই পরিবারের দুই ভাই ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করায় এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় রাজনৈতিক অঙ্গন বলাবলি করছে—“ভাই বনাম ভাই” লড়াই এবার নির্বাচনের প্রতিযোগিতায় আলাদা রঙ যোগ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আলহাজ্ব আজিজুর রহমান ‘ধানের […]

কুড়িগ্রাম-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

ডিসেম্বর 30, 2025

নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী–কচাকাটা) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা এর আগে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা […]

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মারা গেছেন

ডিসেম্বর 29, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর ঢাকার একটি বেসরকারি হাসপাতাল ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রায়হান কবীর কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৃত মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে। ‎‎জানা গেছে,জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যাসহ নানাবিধ জটিল রোগে ভুগেছিলেন। দেশের বাইরে গিয়ে একাধিকবার চিকিৎসা নিয়েছেন […]

জেলা যুবদল সভাপতি রায়হান কবীরের সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল

ডিসেম্বর 29, 2025

মোঃ মশিউর রহমান বিপুল ।। কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীরের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা যুবদলের উদ্যোগে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুড়িগ্রামের সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ নুর ইসলাম নুরু মিয়া। জানা যায়, গত […]

কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টির মোঃ নজরুল ইসলাম খাঁন মনোনয়নপত্র দাখিল

ডিসেম্বর 29, 2025

আজ সোমবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ নজরুল ইসলাম খাঁন। মনোনয়ন জমা দেওয়ার সময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সমর্থকরাও উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। এবি পার্টির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। […]

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন এডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী

ডিসেম্বর 29, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সরকার মো: নুরে এরশাদ সিদ্দিকী। সোমবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, কুড়িগ্রামে তিনি দলীয় প্রতীক ট্রাক নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে তার সঙ্গে গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা, […]

Verified by MonsterInsights