
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী–কচাকাটা) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা এর আগে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ.কে.এম. মোস্তাফিজুর রহমান (মোস্তাক),
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা,
ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি,
গণ অধিকার পরিষদ থেকে বিন ইয়ামিন মোল্লা
এবং জাকের পার্টি থেকে আব্দুল হাই মাস্টার।
নির্বাচনকে কেন্দ্র করে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। স্থানীয় ভোটারদের মধ্যে প্রার্থীদের নিয়ে আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :