
আজ সোমবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ নজরুল ইসলাম খাঁন। মনোনয়ন জমা দেওয়ার সময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সমর্থকরাও উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,
“দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। এবি পার্টির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুড়িগ্রাম-২ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা-স্বাস্থ্যখাতের অগ্রগতিতে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন,
“এই অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া। নির্বাচিত হলে বন্যা ও নদীভাঙন রোধ, অবকাঠামোগত উন্নয়নসহ অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখবো—ইনশাআল্লাহ।”
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ আবু বকর সিদ্দীক, জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ফজর আলী হক এবং যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন।
মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে কুড়িগ্রাম-২ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মত দিচ্ছেন।
আপনার মতামত লিখুন :